নির্বাচন
প্রধান খবর

বগুড়া-৬ উপনির্বাচনে জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় প্রার্থী হিসেবে আবিদুর রহমান সোহেলকে ঘোষণা করেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জরুরি দায়িত্বশীলদের বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেন বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন।

তিনি জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে শহর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেল কে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলেও জানান তিনি।

আবিদুর রহমান সোহেল বগুড়া শহর জামায়াতের আমির এবং দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। এর আগে তিনি এ আসনে তারেক রহমান-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বগুড়া-৬ আসনে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই আসনে রেজাউল করিম বাদশাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।

বগুড়া-৬ (সদর) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার: ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন,নারী ভোটার: ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন,হিজড়া ভোটার: ১০ জন,পোস্টাল ভোটার: ৩ হাজার ৭৩৪ জন

এই বিভাগের অন্য খবর

Back to top button