শাকিব খানের নতুন সিনেমায় হানিয়া আমির?

ঢালিউডের মেগাস্টার শাকিব খানের সিনেমায় সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি নায়িকাদের উপস্থিতি চোখে পড়ছে। সেই ধারাবাহিকতায় এবার শোনা যাচ্ছে—তার নতুন ছবিতে জুটি বাঁধতে পারেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির।
গত সেপ্টেম্বরে ঢাকায় এসে এক অনুষ্ঠানে হানিয়া বলেন, “তোমরা শাকিব খানকে খুব পছন্দ করো, তাই আমারও পছন্দ শাকিব খান।” এরপর থেকেই শুরু হয় জোরালো গুঞ্জন—শাকিবের নতুন সিনেমার নায়িকা হয়তো তিনিই।
চর্চা যখন তুঙ্গে, তখন শাকিব খান নিজেই সত্যতার ইঙ্গিত দিলেন। কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের একটি ভিডিওতে তিনি বলেন, “আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে—হানিয়ার সঙ্গে—অনেকগুলো ভ্লগ দেখলাম।” এরপর স্পষ্ট করে জানান, একটি সিনেমাকে কেন্দ্র করে হানিয়ার সঙ্গে আলাপ চলছে।
এ খবরে শাকিব ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মহলে আলোচনা—হানিয়া কি ‘প্রিন্স’ সিনেমায় শাকিবের বিপরীতে থাকবেন নাকি একেবারে নতুন কোনো রোমান্টিক ছবিতে?
যদিও শাকিব এখনও আনুষ্ঠানিকভাবে কোন ছবিতে হানিয়া কাজ করবেন তা জানাননি।
এদিকে শাকিব ‘সোলজার’ সিনেমার কাজ শেষ করে ডিসেম্বর থেকে শুরু করবেন ‘প্রিন্স’-এর শুটিং। আগামী ফেব্রুয়ারি থেকে তিনি আজমান রুশোর নতুন ছবির কাজেও যুক্ত হবেন, যেখানে তার বিপরীতে নতুন মুখ নেওয়ার প্রস্তুতি চলছে।
তথ্যসূত্র: ইত্তেফাক



