বিনোদন

শাহরুখ খানের বাড়িতে অভিযান

জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করেছেন শাহরুখ খান। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মুম্বাইয়ের আর্থার রোড জেলে পৌঁছান শাহরুখ। তার সঙ্গে ছিলেন আইনজীবীদের একটি দল। জেলের ভেতর প্রায় ১৫ মিনিট ছিলেন অভিনেতা। দ্রুত সাক্ষাৎ সেরে বেরিয়ে যান। তবে আরিয়ানের সঙ্গে সাক্ষাতের বিষয়টি সম্ভবত আড়ালে রাখতে চেয়েছিলেন শাহরুখ। আর্থার রোড জেলে তিনি পৌঁছান একটি কালো কাচের গাড়িতে।

এদিকে শাহরুখ যখন ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছেন ঠিক অন্যদিকে তার বাসভবন মান্নাতে অভিযান চালিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। প্রথমবারের মতো বলিউড সুপারস্টার খ্যাত শাহরুখ খানের বাসায় এ অভিযান চলছে। (এএনআই) বিষয়টি নিশ্চিত করে টুইট করেছেন কিছুক্ষণ আগে। বেশ কয়েকটি ছবি পোস্ট করে সেই ক্যাপশনে লেখা হয়েছে, ‘মুম্বাই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর একটি দল অভিনেতা অনন্যা পান্ডের বাসায় পৌঁছেছে। অন্যদিকে শাহরুখ খানের বাসায় এনসিবি-র একটি দলও উপস্থিত আছে। অভিযান চলছে।’

এই বিভাগের অন্য খবর

Back to top button