বিনোদন

মারা গেলেন নাট্যকার, নির্মাতা ও অভিনেতা কায়েস চৌধুরী

নাট্যকার, নির্মাতা ও অভিনেতা কায়েস চৌধুরী মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নিজ বাসভবনে মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনয় সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। তিনি বলেন, কিডনি জটিলতায় ভুগছিলেন কায়েস চৌধুরী। বৃহস্পতিবার ইবনে সিনা হাসপাতালে ডায়ালাইসিস করতে যান। এরপর বাসায় ফেরেন। তারপরই মারা যান।

কায়েস চৌধুরী কয়েক শতাধিক নাটকে অভিনয় করেছেন। বহু নাটক নির্মাণও করেছেন। তাকে দেখা গেছে কৃষ্ণপক্ষ, পদ্মাপুরাণসহ বেশ কিছু চলচ্চিত্রে।

এই বিভাগের অন্য খবর

Back to top button