জাতীয়

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্নফাঁসে ৫ বছরের কারাদন্ড: সংসদে বিল পাস

পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজি এবং অনলাইনে প্রশ্নপত্র ফাঁসের অপরাধে শাস্তির বিধান যুক্ত করে বিদ্যমান পাবলিক পরীক্ষা-সংক্রান্ত আইনের সংশোধনী বিল জাতীয় সংসদে পাস হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে বিলটি পাস হয়।

সংশোধিত আইনে বলা হয়েছে, কেউ পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সঙ্গে জড়িত থাকলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

এ ছাড়া পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ বা প্রবেশের চেষ্টা এবং পরীক্ষা পরিচালনা-সংক্রান্ত বৈধ নির্দেশনা অমান্য করলেও সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

সরকারের মতে, পাবলিক পরীক্ষার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে এবং প্রযুক্তিনির্ভর অনিয়ম ও প্রশ্নফাঁস রোধে এ সংশোধনী আনা হয়েছে।

তথ্যসূত্র: বাংলাদেশ টাইমস

এই বিভাগের অন্য খবর

Back to top button