বিনোদন

তৃতীয় বিয়ে করছেন আমির খান

ভারতীয় অভিনেতা আমির খান এবার তৃতীয় বিয়ের পথ! শনিবার (২০ নভেম্বর) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার ভক্তরা এই আলোচনাতেই মজেছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, আগামী বছরের ১৪ এপ্রিল মুক্তি পাবে আমির খান অভিনীত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। ছবিটি হলিউডের বিখ্যাত ছবি ফরেস্ট গাম্পের রিমেক। ছবিতে রয়েছে কারিনা কাপুর খানও।

এর মধ্যেই সামাজিক মাধ্যমে জল্পনা শুরু হয়েছে, এই ছবির কাজ হলেই নাকি ফের বিয়ে করবেন আমির খান। শুধু তাই নয়, তৃতীয়বার বিয়ের জন্য নাকি অল্প অল্প করে তোড়জোড়ও শুরু করে দিয়েছেন বলি তারকা। বিয়ের পাত্রীটি কে সেই নিয়েও আলোচনা তুঙ্গে।

অনুরাগীদের দাবি, কোনো সহ-অভিনেত্রীকেই বিয়ে করবেন আমির খান। তাহলে কি তাদের ইঙ্গিত ফাতিমা সানা শেখের দিকেই? আমির খান-কিরণ রাওয়ের বিচ্ছেদের সময় বার বার উঠে এসেছিল ফাতিমার নাম। অভিযোগ, ফাতিমার জন্যই নাকি আমির-কিরণের সুখের সংসারে ফাটল ধরেছে। বয়সে প্রায় ২৬-২৭ বছরের ছোট ফাতিমার প্রেমেই নাকি হাবুডুবু খাচ্ছেন আমির খান।

অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে আমিরের সম্পর্কের গুঞ্জন নতুন নয়। ২০১৬ সালে মুক্তি পায় আমিরের দঙ্গল ছবি। এই ছবিতে সুন্দরী ফাতিমা সানা শেখকে সুযোগ দেন আমির।

শোনা যায়, ফাতিমার অডিশন দেখে আমিরই সবুজ সংকেত দেখিয়েছিলেন। তারপর থেকেই আমির-ফাতিমাকে নিয়ে গুঞ্জন শুরু। বলিউডের নানা পার্টিতে আমিরের সঙ্গে দেখা যেত ফাতিমাকে। আমিরের হাতে হাত দিয়ে মুম্বাইয়ের বহু জায়গাতেই ঘুরে বেড়াতে দেখা গেছে ফাতিমাকে। এ খবর কিরণ রাওয়ের কানেও গিয়ে পৌঁছায়। তবে এই গুঞ্জন আরও বেড়ে যায়, আমিরের কথাতে আদিত্য চোপড়ার ‘ঠগস অব হিন্দুস্তান’ ছবিতে ফাতিমার সুযোগ পাওয়ার পর থেকে। বহু প্রযোজক ও পরিচালককেও নাকি আমির নিজে ফোন করে ফাতিমাকে সুযোগ দেওয়ার কথা বলেন।

আর এবার রটল, ফাতিমার সঙ্গেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান। তবে ফাতিমার পাশাপাশি নতুন এক পরিচালকের কথাও শোনা যাচ্ছে। সম্প্রতি নাকি এই পরিচালকের সঙ্গে এদিক-ওদিক দেখা গেছে অভিনেতাকে।

আমিরের প্রথম বিয়ে হয়েছিল রীণা দত্তের সঙ্গে। তার সঙ্গে দুই সন্তানও রয়েছে আমিরের। এই দুই সন্তানের নাম ইরা ও জুনেইদ। ১৫ বছরের বিয়ে বিচ্ছেদ হওয়ার পরে কিরণ রাওকে বিয়ে করেন অভিনেতা। গত ৩ জুলাই আমির খান ও কিরণ রাও তাদের বিচ্ছেদর কথা ঘোষণা করেন। যৌথভাবে তারা বলেন, তারা জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। কিরণের সঙ্গেও এক সন্তান রয়েছে আমিরের। সেই সন্তানের নাম আজাদ। 

এই বিভাগের অন্য খবর

Back to top button