প্রধান খবরবিনোদন

অভিনয় ছাড়ছেন মাহি!

স্বামী রাকিবের সঙ্গে ওমরাহ শেষ করে দেশে ফিরেছেন কয়েকদিন আগে মাহিয়া মাহি । দেশে ফিরেই চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন।

অসুস্থতার কারণ দেখিয়ে ‘কাগজের বউ’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন মাহি। অসুস্থতার কথা উল্লেখ করলেও স্বামীকে নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন তিনি। সে ছবি-ভিডিও শেয়ার করেছেন তার ফেসবুকে।

এসবের পর ১৮ ডিসেম্বর রাতে নিজের ফেসবুকে লম্বা একটি স্ট্যাটাস দিয়েছেন মাহি। লিখেছেন, আত্মসম্মান নিয়ে স্থান অন্য কারো জন্য ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ।

মাহি লেখেন, ‘যখন কারও ভেতর থেকে তোমাকে হারানোর ভয় চলে যাবে তখনই সেই মানুষটার সঙ্গ পরিত্যাগ করা বাঞ্ছনীয়। না হলে পরে অনেক দেরি হয়ে যাবে এবং এই পুরো সময়টাতে তোমাকে যে পরিমাণ অপমান আর কষ্ট সহ্য করতে হবে সেটা হবে সেটা হবে দোযখতুল্য।’

তিনি আরও লেখেন, ‘আত্মাটাকে শুধু শুধু কষ্ট না দিয়ে নিজের আত্মসম্মান নিয়ে স্থান অন্য কারও জন্য ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন পৃথিবীতে কেউ না কেউ আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত হারানোর ভয় করবে। এমন একজনকে আল্লাহ নিশ্চয় আপনার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন।’

মাহি ঠিক কী কারণে এ স্ট্যাটাস দিয়েছেন তা পরিষ্কার করেননি। তার স্ট্যাটাসে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। কেউ পেয়েছেন ‘মোটিভেশন’, কেউ আবার ‘শিক্ষণীয় বিষয়’ বলে মন্তব্য করেছেন। 

এর আগে গেল ২৪ নভেম্বর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ওমরাহ পালনে যাওয়ার বিষয়টি জানিয়েছিলেন মাহিয়া মাহি। পোস্টে মাহি লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার ওমরাহতে যাচ্ছি। এ অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে। তোমার (স্বামী রাকিব সরকার) জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এই বিভাগের অন্য খবর

Back to top button