পরীমণি অসুস্থ! সাক্ষী হলো না প্রথমদিন

মাদক আইনের মামলায় চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের সাক্ষ্যগ্রহণের প্রথমদিনই আদালতে উপস্থিত না থাকায় সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী তারিখ জানিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতে এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য ছিল। কিন্তু সাক্ষীদের কেউ এদিন আদালতে হাজির হননি বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুল হাসান।
পরীমনির অসুস্থতার কথা জানিয়ে আদালতে সময়ের আবেদন করেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।
তিনি বলেন, “জ্বর, সর্দি, ঠাণ্ডা নিয়ে ২৭ জানুয়ারি হাসপাতালে যান পরীমনি। এজন্য আদালতে হাজির হতে পারেননি।”
পরে বিচারক নজরুল ইসলাম সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১ মার্চ সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ রাখেন।
৫ জানুয়ারী এ মামলায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।
পরীমনির পাশাপাশি অপর দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও মো. কবীর হাওলাদার জামিনে রয়েছেন।