উরফি জাভেদকে কু-প্রস্তাব ও ভিডিও কলে হস্তমৈথুন

এমনিতেই খোলামেলা এবং অদ্ভুত পোশাক পরে নিয়মিত খবরের শিরোনামে থাকতে ভালবাসেন ‘বিগ বস ওটিটি’ খ্যাত উরফি জাভেদ। বিভিন্ন সময়ে তাঁর পোশাক এবং মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। এই কারণে নেটমাধ্যমে তিনি অনেক বার কটাক্ষেরও শিকার হয়েছেন। এ বার বলিউডের এক কাস্টিং ডিরেক্টরের বিরুদ্ধে তাঁর যৌন হেনস্থার অভিযোগে শোরগোল নেটমাধ্যমে।
‘বিগ বস ওটিটি’র পর থেকেই তিনি খবরের শিরোনামে থাকেন। খোলামেলা পোশাক এবং অদ্ভুত ফ্যাশন সেন্সের কারণে তাঁর ছবি প্রায়ই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তাছাড়াও বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করে খবরে থাকার চেষ্টাও জারি থাকে তাঁর। এবার এক কাস্টিং ডিরেক্টরের কীর্তি নেট মাধ্যমে ফাঁস করলেন উরফি। যা ঘিরে হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ইনস্টাগ্রামের স্টোরিতে কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেছেন উরফি। হোয়াটসঅ্যাপে পাঞ্জাবের এক কাস্টিং ডিরেক্টর ওবেদ আফ্রিদির সঙ্গে তাঁর কথোপকথনের স্ক্রিনশট সেগুলো। এই পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন উরফি। তিনি জানিয়েছেন, এক গানের ভিডিওতে তাঁকে সুযোগ দেওয়ার নামে সেক্স করতে চেয়েছিলেন ওই পরিচালক। উরফি রাজি না হওয়ায় তাঁকে হুমকি পর্যন্ত দিয়েছিলেন। ওবেদের কীর্তি ফাঁস করার প্রসঙ্গ তুলতেই উরফিকে তিনি বলেন, তাঁর কথা কেউ বিশ্বাস করবেন না।
এখানেই শেষ নয়। উরফি আরও বলেন, ওই পরিচালক একাধিক উঠতি অভিনেত্রীর সঙ্গে এমন ব্যবহার করেছেন অতীতে। ভিডিও কলে হস্তমৈথুন করেছেন সেই প্রমাণ রয়েছে তাঁর কাছে। এই অভিযোগ সামনে আনার পর উরফি লিখেছেন, ‘আমি টাকার জন্য পরিশ্রম করি, তাই পারিশ্রমিক চাওয়া অন্যায় নয়, কিন্তু যৌন হেনস্থা অপরাধ।’
সূত্র: আনন্দবাজার