বিনোদন
ইউক্রেনের জন্য বিশ্বের কাছে সহযোগিতা চাইলেন প্রিয়াঙ্কা

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ভেরিফাইড প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে ইউক্রেনবাসীকে সহযোগিতার অনুরোধ জানান অভিনেত্রী প্রিয়াঙ্কা।
নায়িকা ইউনিসেফের একজন সদস্য হিসেবে বিশ্ববাসীর কাছে সহযোগিতা প্রার্থনা করে লিখেছেন, ইউক্রেনে পরিস্থিতি খুব খারাপ, ভয়ঙ্কর। তারা নিরীহ মানুষ এবং জীবন হাতে নিয়ে বসবাস করছেন তারা। অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে রয়েছেন তারা। আধুনিক বিশ্বে এটি কতটা বিপর্যয়মূলক সমস্যায় সৃষ্টি করতে পারে তা বোঝা কঠিন। তবে এটি এমন পরিস্থিতি যা পরবর্তীতে বিশ্বজুড়ে প্রভাব ফেলবে।
এছাড়াও প্রিয়াঙ্কা সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়ে একটি লিংক শেয়ার করেছেন। যেখান থেকে সবাই সহযোগিতা করতে পারবেন। আর বলেছেন, যুদ্ধক্ষেত্রে যারা বসবাস করছেন তারা আপনার-আমার মতোই সাধারণ এবং নিরীহ মানুষ।