আবারো স্থগিত জায়েদ খানের পক্ষে দেয়া হাইকোর্টের রায়

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের পক্ষের হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত।
রোববার আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার জজ আদালতে এ আদেশ দেন।
চেম্বার আদালতের আইনজীবি ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান জানিয়েছেন, আগামী চার সপ্তাহের জন্য রায় স্থগিত করা হয়েছে। চার সপ্তাহ পর আপিল বিভাগের পুর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।
২ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে ৩ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ভোটে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা। পরে জায়েদের বিরুদ্ধে নির্বাচনকে প্রভাবিত করাসহ নানা অভিযোগ আনেন নিপুণ। সে সময় ওই পদে আবারো ভোটের দাবিও তোলেন তিনি।
এসএ