বিনোদন

কঠিন রোগে আক্রান্ত বিখ্যাত অভিনেতা নাসিরউদ্দিন শাহ

বলিউডের বিখ্যাত অভিনেতা নাসিরউদ্দিন শাহ ‘অনোম্যাটোম্যানিয়া’ নামের এক বিচিত্র রোগে আক্রান্ত হয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি নিজের মুখেই জানিয়েছেন এই অসুখের কথা।

এই বিষয়ে নাসিরউদ্দিন জানিয়েছেন, এটি এমন একটি রোগ যার কারণে ব্যক্তি একই শব্দ বার বার বলতে থাকেন। এমনকি, একটি বাক্য বা কবিতার পংতিও বিনা কারণ ছাড়াই বলে যেতে পারেন।

অভিনেতা আরো জানান, ব্যক্তিগত ভাবে ব্যাপারটিকে খুব একটা অপছন্দ না করলেও, এর ফলে তিনি কখনোই স্থির থাকতে পারেন না। এমনকি, ঘুমের মধ্যেও পছন্দের কোনও পরিচ্ছেদ বলতে থাকেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, ‘অনোম্যাটোম্যানিয়া’য় আক্রান্ত কোনও ব্যক্তি অস্থিরতার ফলে কখনও কখনও একই কথা বার বার বলে যেতে পারেন, আবার এমনও হতে পারে যে কোনও নির্দিষ্ট কিছু শব্দ কোনও ভাবেই মনে করতে পারেন না সংশ্লিষ্ট ব্যক্তি। 

কিন্তু কেন এমন হয়- তার সঠিক কারণ নিশ্চিত করে বিশেষজ্ঞরা না জানালেও, এই সমস্যা বৃদ্ধি পেলে আক্রান্তের দৈনন্দিন জীবনে প্রভাব পড়তে পারে।

এই বিভাগের অন্য খবর

Back to top button