বিনোদন

মুক্তির দেড় মাস আগেই শুরু ‘শান’-এর হল বুকিং

সত্য ঘটনা অবলম্বনে অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা ‘শান’। আসছে ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত এই সিনেমাটি।

তবে মুক্তির দেড় মাস আগেই হল বুকিং শুরু হয়েছে সিনেমাটির জন্য।

মঙ্গলবার সিনেমাটির প্রযোজনা সংস্থা ফিল্মম্যান এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়

‘শান’-এর নির্মাতা এম রাহিম বলেন, ‘আপাতত ৬ হল বুকিংয়ের মাধ্যমে সিনেমাটির হল বুকিং শুরু হলো।

আশা করি ঈদে মুক্তির জন্য দেশের বড় প্রেক্ষাগৃহগুলো শিগগিরই চূড়ান্ত হবে।’

সিনেমাটির গল্প আজাদ খানের। এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা।

ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান। এতে আরো আছেন মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ অনেকেই।

প্রসঙ্গত, ‘শান’ সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button