পরীমণির কি হয়েছে জানালো চয়নিকা

ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন চিত্রনায়িকা পরীমণি। গত রবিবার (২৭ মার্চ) বিকেলে নিজের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।
এদিকে অসুস্থ পরীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী। এদিন মধ্যরাতে হাসপাতালে তোলা পরীর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নায়িকার অসুস্থতার কারণ জানিয়েছেন এই নির্মাতা।
চয়নিকা চৌধুরী নিজের ফেসবুকে লেখেন, পরীমণি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। সব ভালো হবে। চিন্তা করো না। অনেক প্রার্থনা তোমার জন্যে।
অসুস্থতার কারণ জানিয়ে তিনি লিখেছেন, ওর (পরী) হিমোগ্লোবিন সেই লেভেলের লো এবং ব্লাড প্রেশারও ৮০/৬০। মাথা ঘুরে একদম পড়ে গিয়েছিল ভয়ংকরভাবে। এখনও স্যালাইন চলছে, সঙ্গে অন্যান্য সব টেস্ট।
নায়িকার সুস্থতায় দোয়া চেয়ে চয়নিকা লেখেন, সবাই ওর জন্যে, ওদের জন্যে প্রার্থনা করবেন। বিকাল থেকে অনেক অনেক ফোন টেক্সট পেয়েছি, অনেক সাংবাদিক, শিল্পীরা কল করেছিলেন, কিন্ত রিসিভ করতে পারিনি। তাই দুঃখিত।