বিনোদন

ছিন্নমূল ও অসহায় মানুষদের পাশে অপূর্ব

এবার কোনো নাটকের দৃশ্যের জন্য নয়। জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে পাওয়া গেলো একদম সাধারণের ভিড়ে। তেমনি কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাসছে। 

জানা গেছে, রাজধানীর এয়ারপোর্ট এলাকায় রাস্তায় শুয়ে থাকা ছিন্নমূল ও অসহায় মানুষদের মাঝে নিজ হাতে সাহরি তুলে দেন অপূর্ব। এ সময় তাদের খোঁজ খবরও নেনে তিনি।

শনিবার দিনগত রাতে রাজধানীর কাওলার একটি মাদরাসায় প্রায় ১৫০ জন এতিম শিশুর সঙ্গে বসে সাহরি সেরেছেন অপূর্ব। একই সঙ্গে তাদের সবাইকে সাহরিও করিয়েছেন তিনি। সাহরি শেষ ওই মাদরাসায় ফজরের নামাজ আদায় করে বাসায় ফেরেন এই অভিনেতা। 

সম্প্রতি দুই মাস যুক্তরাষ্ট্রে অবকাশ যাপন শেষে দেশে ফিরেছেন অপূর্ব। বর্তমানে ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। এতো ব্যস্ততার মাঝেও সময় বের করে প্রথম রোজায় এতিমদের সঙ্গে সাহরি করতে পেরে তৃপ্তি প্রকাশ করেছেন এই তারকা।

এই বিভাগের অন্য খবর

Back to top button