বিনোদন
প্রয়াত নায়ক মান্নাকে নিয়ে আসিফের গান

জনপ্রিয় প্রয়াত অভিনেতা এসএম আসলাম তালুকদার মান্না। ১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন তিনি।
প্রয়াত এ অভিনেতার জন্মদিন উপলক্ষ্যে ‘স্বপ্নের বাজীগর মান্না’ শিরোনামে একটি গান প্রকাশ হয়।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে কৃতাঞ্জলির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। গানটি গেয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। কথা লিখেছেন আমীনূর রহমান ও সুর করেছেন কিশোর দাশ। গানটি উন্মুক্ত করার জন্য নায়ক মান্নার নিজ হাতে গড়া কৃতাঞ্জলির অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশের এই জনপ্রিয় নায়ককে স্মরণ করে দুটি গান রেকর্ড করা হয়েছে। যার মধ্যে আজ আসিফ আকবরের ‘স্বপ্নের বাজিগর মান্না’ প্রকাশ হলো। আরেকটি আমার লেখা গান, সেটিও আমরা খুব দ্রুত প্রকাশ করবো।