প্রথমবার মা হলেন কাজল আগরওয়াল

প্রথমবার মা হলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল।
আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। মা এবং সদ্যোজাত দুজনেই ভালো আছেন।
ভাইরাল ভাইয়ানি নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এ তথ্য প্রকাশ্যে এসেছে। তবে এখনও কাজল আগরওয়াল বা তাঁর স্বামীর পক্ষ থেকে কোনো ঘোষণা করা হয়নি সন্তান ভূমিষ্ঠ হওয়ার বিষয়ে।
২০২০ সালের ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিসলুকে বিয়ে করেন কাজল। বিয়ের পর থেকেই এই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু হয়। তবে চলতি বছর জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানান এই অভিনেত্রী।
মা হওয়ার জন্য বর্তমানে অভিনয় থেকে বিরতিতে কাজল। আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে তার পরবর্তী সিনেমা ‘আচার্য’। এতে আরো অভিনয় করছেন চিরঞ্জীবী, রাম চরণ, পূজা হেগড়ে প্রমুখ। এটি ছাড়াও ‘ইন্ডিয়ান টু’, ‘প্যারিস প্যারিস’ও ‘উমা’ সিনেমায় দেখা যাবে তাকে।