বিনোদন

বাবা হলেন সিয়াম

বাবা হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক সিয়াম আহমেদ।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী ফুটফুটে এক পুত্রসন্তান জন্ম দিয়েছেন। তারা দুজনেই সুস্থ আছেন।

সিয়াম তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন।

সবার কাছে তার পরিবারের নতুন সদস্যের জন্য দোয়া চান সিয়াম আহমেদ।

এই বিভাগের অন্য খবর

Back to top button