ঈদের দিনে নাটক-টেলিফিল্ম

বরাবরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ থাকে নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম নয়। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচার হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।
এনটিভি
সকাল ৯টায় প্রচার হবে বিশেষ নাটক: চড়ুই জোড়া। রচনা: মঈনুল শানু। পরিচালনা: মো. তৌফিকুল ইসলাম। অভিনয়ে: তৌসিফ মাহবুব, সাফা কবির, শহীদুল আলম সাচ্চু, সাবিহা জামান, শাহবাজ সানী প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক: হোয়াট ইজ লাভ। রচনা: গোলাম রাব্বানী। পরিচালনা: তুহিন হোসেন। অভিনয়ে: মোশাররফ করিম, সালাউদ্দীন লাভলু, সারিকা সাবা, মাইমুনা মম, রোবেনা রেজা জুঁই, আহসান হাবিব নাসিম, শহীদুল্লাহ সবুজ প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক: নয়নতারা। রচনা: ইসরাত আহমেদ। পরিচালনা: সকাল আহমেদ। অভিনয়ে: মোশাররফ করিম, শবনম ফারিয়া, শহীদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, আমান, মুনতাহা প্রমুখ। রাত ৯টায় প্রচার হবে বাংলায় ডাবিংকৃত ড্রামা সিরিজ: কুরুলুস উসমান গাজী। রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক: ইনডোর প্রেম আউটডোর ভালোবাসা। রচনা: গোলাম রাব্বানী। পরিচালনা: তুহিন হোসেন। অভিনয়ে: জোভান, তাসনিয়া ফারিন, নিশাত তাসনিম, ফারহান লিমন, হিন্দোল রায়, রাশেদা রাখী। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: থাকবো না যখন। রচনা ও পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে: মুশফিক আর ফারহান, কেয়া পায়েল প্রমুখ।
মাছরাঙা টেলিভিশন
বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: ভালোবাসা প্রমাণিত। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, কেয়া পায়েল, শামীমা নাজনীন, শাহেদ আলী প্রমুখ। রচনা ও পরিচালনা: সোহেল আরমান। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: পাঙ্কু আবুল। রচনা: রাজিবুল ইসলাম রাজিব। পরিচালনা: সাইদুর রহমান রাসেল। অভিনয়ে: মীর সাব্বির, ঊর্মিলা শ্রাবন্তী কর, ফারুক আহমেদ প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: মিস্টার প্রিন্স। রচনা ও পরিচালনা: রুলীন রহমান। অভিনয়ে: মোশাররফ করিম, মিম চৌধুরী প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: পিকচারম্যান। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: নিয়াজ মাহবুব। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, শাহনাজ খুশি প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক: শেষ বিকেলের বৃষ্টি। রচনা: মারুফ হোসেন সজীব। পরিচালনা: পনির খান। অভিনয়ে: জোভান আহমেদ, মুমতাহিনা টয়া প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: স্বাক্ষর। রচনা: রোকেয়া সুলতানা কেয়া। পরিচালনা: রাগীব হাসান পিয়াল। অভিনয়ে: তৌসিফ মাহবুব, কেয়া পায়েল প্রমুখ।
চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: শেষ দেখা। রচনা ও পরিচালনা: ভিকি জাহেদ। অভিনয়ে: আফরান নিশো, মেহজাবীন চৌধুরী প্রমুখ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: সৈয়দপুরের সৈয়দ সাহেব। রচনা: ফরিদুর রেজা সাগর। পরিচালনা: আফজাল হোসেন। অভিনয়ে: আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত প্রমুখ। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: হারাধনের একটি বাগান। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: সালাউদ্দিন লাভলু। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, বৃন্দাবন দাস প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক: একজন সুস্থ মানুষের শেষ চিঠি। গল্প: রাবেয়া খাতুন। চিত্রনাট্য ও পরিচালনা: আবুল হায়াত। অভিনয়ে: জাকিয়া বারী মম, ইরেশ যাকের প্রমুখ।
এটিএন বাংলা
সকাল ৯টায় প্রচার হবে বিশেষ নাটক: গনি সাহেবের শেষ কিছুদিন। রচনা: হুমায়ূন আহমেদ। পরিচালনা: মাহফুজ আহমেদ। অভিনয়ে: অপি করিম, আবুল হায়াত, মোশাররফ করিম, সালেহ আহমেদ। সন্ধ্যা ৬টায় প্রচার হবে বিশেষ নাটক: উড়ো প্রেম। পরিচালনা: মহিদুল মহিম। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, মেহেজাবি চৌধুরী প্রমুখ। রাত ৭টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক: বিবাহ করিতে ইচ্ছুক। পরিচালনা: বি ইউ শুভ। অভিনয়ে: অপূর্ব, কেয়া পায়েল। রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: প্রিয়জন। রচনা ও পরিচালনা: মহিদুল মহিম। অভিনয়ে: অপূর্ব, সাবিলা নূর।
বাংলাভিশন
রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: সাউন্ড ম্যান। চিত্রনাট্য: রাজিবুল ইসলাম রাজিব। পরিচালনা: মেহেদি রনি। অভিনয়ে: মোশাররফ করিম, সারিকা প্রমুখ। রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: টিক্কা। রচনা ও পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: মারজুক রাসেল, ফারিয়া শাহরিন প্রমুখ। রাত ৯টা ২৫ মিনিটে প্রচার হবে একক নাটক: না দিলে পাই কই। রচনা ও পরিচালনা: মঈদুল রকিব। অভিনয়ে: নিলয় আলমগীর।
দীপ্ত টিভি
দুপুর ১টায় প্রচার হবে একক নাটক: এক অলৌকিক বিকাল। পরিচালনা: নূর ইমরান মিতু। অভিনয়ে: ফেরদৌস হাসান নেভেলি, তাজিকা আমিন, ফজলুর রহমান বাবু। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক: জননী জন্মভূমি। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: দ্য শু বক্স। পরিচালনা: তানিম রহমান অংশু। অভিনয়ে: অপূর্ব, সেমন্তী সৌমি। রাত ৯টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক: বাহার। রাত ১০টায় প্রচার হবে একক নাটক: অবশেষে। পরিচালনা: মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে: তাহসান খান, বিদ্যা সিনহা মিম। রাত ১১টায় প্রচার হবে শর্টফিল্ম: ফাউন্টেন পেন। পরিচালনা: রিয়াদ তালুকদার। অভিনয়ে: আবুল হায়াত। রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে শর্টফিল্ম: বেবি। পরিচালনা: তৌহিদ আশরাফ, অভিনয়ে: তাসনুভা তিশা। রাত ১১টা ৫০ মিনিটে প্রচার হবে শর্টফিল্ম: নুডুলস। পরিচালনা: এম এ তৌফিক। অভিনয়ে: শাশ্বতা দত্ত, নাইম খান তুর্জো।
চ্যানেল নাইন
বিকাল ৫টায় প্রচার হবে একক নাটক: বিয়ান সাহেবের বিয়ে। পরিচালনা: দেলোয়ার হোসেন দিল। অভিনয়ে: সাগর মির্জা, রিয়া চৌধুরী প্রমুখ। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: নায়িকার মা এখন নায়িকা। পরিচালনা: সজীব চিশতী। অভিনয়ে: হাসান জাহাঙ্গীর, মুকিত জাকারিয়া, জ্যোতিকা জ্যোতি, সিয়াম নাসির, সেতু প্রমুখ। সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: বেসিকে দুর্বল রসিক লাল। পরিচালনা: বর্ণ নাথ। অভিনয়ে: মীর সাব্বির, ফারুখ আহমেদ, হুসাইন নীরব প্রমুখ। রাত সাড়ে ৭টায় প্রচার হবে একক নাটক: এক অলৌকীক বিকাল। পরিচালনা: নূর ইমরান মিঠু। অভিনয়ে: নেভিল, তাজকিয়া আমিন, ফজলুর রহমান বাবু প্রমুখ। রাত সাড়ে ৮টায় প্রচার হবে একক নাটক: তোমাকে ভালোবেসে। পরিচালনা: নাজমুল রনি। অভিনয়ে: নীলয় আলমগীর, নাদিয়া নদী প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: ঝড়ে বক পড়ে। পরিচালনা: সালাউদ্দিন লাভলু। অভিনয়ে: জোনায়েদ, প্রিয়াংকা প্রমুখ। রাত সাড়ে ১০টায় প্রচার হবে একক নাটক: টাচ। পরিচালনা: মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে: জোবান, সাফা কবীর প্রমুখ।