বিনোদন
ঈদ ও হানিমুন একসঙ্গে কাটাচ্ছেন রাজ-পরীমনি

ঢাকাই সিনেমার তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনি। বিয়ের পর পেলেন প্রথম ঈদের দেখা। আর এই উৎসবের দিনটি তারা উদযাপন করতে ছুটে গেলেন সমুদ্রপাড়ে!
ঈদের আগের দিন সকালেই ঢাকা ছেড়েছেন শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি। অন্তর্জালে বিমানে উঠার আগ মুহূর্তের ছবি আপলোড করে সেই খবর জানিয়ে ছিলেন ভক্ত অনুরাগীদের।
ঈদের সকালে জানা গেল, ঈদ উদযাপন করতে এ দম্পতি উঠেছেন সমুদ্র শহর কক্সবাজার হিমছড়ির ‘মুন নেস্ট’ রিসোর্টে। পরী তার অফিশিয়াল ফেসবুক থেকে সেই রিসোর্টের ভেতরকার বেশকিছু ছবি আপলোড করেছেন।
নানা শামসুল হক এবং স্বামী রাজের আরও একটি ছবি আপলোড করে লিখেছেন ‘ঈদ মোবারক’।
ঈদের ছুটি কাটিয়ে শিগগির ঢাকায় ফিরবেন রাজ-পরী। তাদের এই ঈদযাত্রায় নানা ছাড়াও সঙ্গী হয়েছেন তাদের পরিবারের আরও এক সদস্য।

