বিনোদন

ঘরে বসে দেখা যাবে ‘কেজিএফ টু’

ভারতীয় চলচ্চিত্র জগতে দক্ষিণী সিনেমার যে ঝড় চলছে, তাতে সবচেয়ে এগিয়ে ‘আরআরআর’ ও ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। সবশেষ মুক্তি পাওয়া কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। মুক্তির দুই সপ্তাহ পরই হাজার কোটির মাইলফলক স্পর্শ করে সুপারস্টার এই সিনেমা। প্রেক্ষাগৃহে ঝড় তুলে এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পথে সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, শিগগিরই ঘরে বসেই ওটিটি প্ল্যাটফর্মে দর্শক দেখতে পাবেন ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। কন্নড় ইন্ডাস্ট্রিতে ইতিহাস সৃষ্টি করা এই সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। ৩২০ কোটি রুপিতে এর ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব কিনেছে অ্যামাজন প্রাইম। আগামী ২৭ মে থেকে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো ওটিটি স্ট্রিমিং তারিখ নিশ্চিত করা হয়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button