বিনোদন
মুক্তি পেয়েছে কেকের শেষ গান

সদ্যপ্রয়াত ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ। সবার কাছে তিনি কেকে হিসাবেই পরিচিত। মুক্তি পেয়েছে কেকের রেকর্ড করা শেষ গান। সৃজিত মুখোপাধ্যায়ের শেরদিল ছবির হাত ধরে আরো একবার তার মেলোডিতে ভাসার সুযোগ পেলেন শ্রোতারা।
৫ জুন সৃজিত সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, ৬ জুন মুক্তি পাবে কেকের রেকর্ড করা শেষ গানটি।
গুলজারের কথা ও শান্তনু মৈত্রের সুরে সৃজিতের ‘শেরদিল’ ছবির জন্য ‘ধুপ পানি বেহনে দে’ গানটি রেকর্ড করেছিলেন। আর এটি ছিল তার জিবনের রেকর্ড করা শেষ গান। কেকের চলে যাওয়ার পরও নতুন করে তার গলা শুনে আরো একবার আবেগে ভাসছেন ভক্তরা।
মঙ্গলবার (৩১) রাতে কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠানে অসুস্থ হয়ে পড়েন কেকে। তারপর হোটেলে ফিরেই হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। কেকের অকালপ্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়ে পুরো দেশ।
এসএ
