বিনোদন

সন্তান নিয়ে বাসায় ফিরেছেন পরীমণি

গত বুধবার (১০ আগস্ট) বিকেল ৫টা ৩৬ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পুত্রসন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরীমণি।

ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

চিকিৎসকের পরামর্শে টানা ৫ দিন হাসপাতালে থেকে অবশেষে বাসায় ফিরেছেন পরীমণি ও তার সন্তান।

জানা যায়, সোমবার (১৫ আগস্ট) বিকেলে তাদের বাসায় আনা হয়েছে। বর্তমানে মা-ছেলে দুজনই সুস্থ ও ভালো আছে।

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।

নবজাতককে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি ঢালিউডের রোমান্টিক এই দম্পতি। সন্তানের জন্য কেনাকাটা করে ঘরভর্তি করে ফেলেছিলেন। তারকা দম্পতির সন্তানের জন্য কেনা জিনিসপত্র দেখে নেটিজেনরা আগেই অনুমান করেছিল, ছেলের মা হচ্ছেন পরী। অবশেষে সেটিই সত্যি হয়েছে। রাজ-পরীর ঘরে রাজ্যই এসেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button