গাবতলী উপজেলাপ্রধান খবরবগুড়া জেলা
বগুড়ার গাবতলীতে ট্রান্সমিটার চুরি করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু

বগুড়ার গাবতলীতে বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরির সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে গাবতলী উপজেলার দক্ষিণ পাড়া ইউনিয়নের গোয়ালপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানাগেছে, সোমবার দিবাগত গভীর উপজেলার শ্যালোমেশিন ঘর সংলগ্ন বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে খুটির উপর থেকে ছিটকে পড়ে মারা যায়।
স্থানীয় লোকজন সকালে মরদেহ পরে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, মরেদেহের পাশ থেকে ট্রান্সমিটারের কয়েল, চুরির কাজে ব্যবহৃত প্লাস, অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়াও মরদেহে পায়ের কিছু অংশ পোড়া ছিল।
এসএ



