স্বাস্থ্য
প্রধান খবর

দেশে পৌঁছেছে হাম ও রুবেলার ১৫ লাখ ডোজ ভ্যাকসিন

বাংলাদেশে হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ ১০ ধরনের ভ্যাকসিনের নতুন চালান দেশে পৌঁছেছে। এর মধ্যে হাম ও রুবেলার ১৫ লাখ ডোজ টিকা এসেছে। বুধবার (৬ মে) বেলা পৌনে ১২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ এই চালান পৌঁছায়।

সেখানে উপস্থিত থেকে ভ্যাকসিনের চালান গ্রহণ করেন সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, এই ভ্যাকসিন চলমান নিয়মিত টিকাদান কর্মসূচির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সম্প্রতি হামের প্রকোপ বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে এই চালান আনা হয়েছে। নিয়মিত স্টকের টিকা জরুরি ক্যাম্পেইনে ব্যবহার করায় সাময়িক সংকট তৈরি হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

হাম-রুবেলা ও ওরাল পোলিও ছাড়াও এই চালানে বিসিজি, পেন্টাভ্যালেন্ট, পিসিভি এবং টাইফয়েড ভ্যাকসিনও রয়েছে। এর মধ্যে হাম ও রুবেলার ১৫ লাখ ডোজ এবং ৯০ হাজার টিটেনাস টিকা একযোগে গ্রহণ করা হয়েছে।

চালান গ্রহণ শেষে স্বাস্থ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন, দেশে এখন আর ভ্যাকসিন সংকট থাকবে না। আগামী ১০ মের মধ্যে হামসহ ১০ ধরনের মোট ১ কোটি ৮ লাখ ডোজ ভ্যাকসিন দেশে পৌঁছাবে।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button