আন্তর্জাতিক খবর
প্রধান খবর

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে এ পর্যন্ত সাতটি দেশে হামলা চালিয়েছেন ট্রাম্প

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে সামরিক তৎপরতা জোরদার করেছেন। বড়দিনের সময় নাইজেরিয়া এবং ডিসেম্বর থেকে সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে একাধিক হামলার পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) তিনি ইরান মেজর কমব্যাট অপারেশনস’ বা বড় ধরনের সামরিক অভিযান ঘোষণা করেছেন। এই ঘোষণার মাধ্যমে তেহরানের বর্তমান শাসনব্যবস্থা পরিবর্তনের প্রকাশ্য অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ইতোমধ্যে সাতটি দেশে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন। এই তালিকায় রয়েছে ইরান, ইরাক, সোমালিয়া, ইয়েমেন, সিরিয়া ও নাইজেরিয়া। এর মধ্যে সবচেয়ে আলোচিত অভিযানটি ছিল গত ৩ জানুয়ারি **ভেনেজুয়েলা**য়। সেদিন ভোরে একটি বিশেষ ‘অপারেশন রেইড’ চালিয়ে মার্কিন বাহিনী দেশটির প্রেসিডেন্ট **নিকোলাস মাদুরো**কে আটক করে বলে দাবি করা হয়। ওই অভিযানে প্রায় ৭৫ জন নিহত হন।

এছাড়া ক্যারিবীয় সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগর অঞ্চলে কথিত মাদক পাচারকারীদের বিরুদ্ধেও মার্কিন বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার সকালে এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা এবং দেশটিতে সরকার পরিবর্তনের লক্ষ্যেই এই যৌথ অভিযান শুরু হয়েছে। এ অভিযানে সমর্থন জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, পুরো অঞ্চল থেকে ‘অস্তিত্বের হুমকি’ দূর না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে।

বর্তমানে তেহরানসহ ইরানের প্রধান শহরগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে ইরান ‘বিধ্বংসী প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে পারস্য উপসাগরে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে বলে দাবি করেছে তেহরান।

গত কয়েক দিন ধরেই ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র বড় নৌবহর ও বিমানবাহিনী মোতায়েন করেছে। বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে আলোচনায় সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত সামরিক পথ বেছে নিয়েছে ওয়াশিংটন।

বর্তমান সংঘাত মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিশ্বব্যাপী বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে বলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button