কুমিরকে ঘুষি দিয়ে বোনকে বাঁচালেন তরুণী

ক্রমাগত ঘুষি দিয়ে কুমিরের মুখ থেকে যমজ বোনকে বাঁচিয়ে আনলেন ব্রিটিশ তরুণী। মেক্সিকোতে নৌকা ভ্রমণের সময় এমন ঘটনা ঘটেছে। খবর টাইমস নাউ নিউজের।
মেক্সিকোর ম্যানিয়ালটেপেক লাগুনে ২৮ বছর বয়সী যমজ দুই বোন মেলিসা এবং জর্জিয়া লরি নৌকা ভ্রমণে বের হন। লাগুনে গিয়ে তারা রতে সাঁতার কাটতে শুরু করেন। এমন সময় একটি কুমির মেলিসাকে আক্রমণ করে তাকে পানির নিচে টেনে নিয়ে যায়।
জর্জিয়া তার বোনকে ডাক দেয়ার পর কোনও সাড়া না পেয়ে বোনকে খুঁজতে পানির নিচে ডুব দেন। কয়েক মিনিট পর তিনি বোনকে খুঁজে পান। তখন বোন নিয়ে সাঁতরে নৌকার কাছে চলে আসেন জর্জিয়া। এ সময় কুমিরটিও তাদের আক্রমণ করে।
জর্জিয়া তখন কিংকর্তব্য বিমুঢ় হয়ে আজব এক কাণ্ড করে বসেন। কুমিরটির চোয়ালে ক্রমাগত ঘুষাতে থাকেন যতক্ষণ পর্যন্ত কুমিরটি তাদের কাছ চলে যায়নি। এ সময় দুজনই মারাত্মক আহত হন। পরে তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেলিসা এখনও কোমায় আছেন।
