আন্তর্জাতিক খবর

খাবারের জন্য কাঁদছে চীনের মানুষ

খাবারের জন্য কাঁদছে মানুষ। নিজের মোবাইলের বদলে নিচ্ছেন চাল। এমনই চিত্র এখন চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় জিয়ান শহরে। করোনার সংক্রমণ বাড়তে থাকায় শহরটিতে ১৩ দিন ধরে অবরুদ্ধ এক কোটি ৩০ লাখ মানুষ। এতে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট।

জিয়ান শহরের বর্তমান পরিস্থিতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, খাবার কিনতে বাইরে যেতে পারছে না মানুষ। বাসায় বাসায় খাদ্য সরবরাহ করছে শহর কর্তৃপক্ষ। তবে প্রয়োজনের তুলনায় কম খাবার সরবরাহে অভিযোগ উঠেছে। অনেকে সহায়তাও পাচ্ছে না।

অন্য এক প্রতিবেদনে বিবিসি জানায়, চরম খাদ্য সংকটের কারণে শহরটির বাসিন্দাদের মধ্যে চালু হয়েছে বিনিময় নিয়ম। চালের জন্য অনেকে দাবি করছে মোবাইল। এমনকি সবজির বিনিময়ে সিগারেট দেয়ারও ঘটনা ঘটছে। শহরটিতে যারা ঘুরতে এসেছে তারা পড়েছে সবচেয়ে বিপাকে। শুধু নুডলস খেয়েই দিনপার করতে হচ্ছে তাদের।

এই বিভাগের অন্য খবর

Back to top button