আন্তর্জাতিক খবর

মোদিকে জেলেনস্কির ফোন, পাশে থাকার অনুরোধ

যোগাযোগ চেস্টার চার দিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে শনিবার টেলিফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফোনালাপে মোদিকে ইউক্রেনের পাশে থাকার অনুরোধ জানান তিনি।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনের চলমান সংঘাত পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। চলমান সংঘর্ষে জানমালের ক্ষয়ক্ষতি নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি অবিলম্বে সহিংসতা বন্ধ করার এবং সংলাপে বসার জন্য তার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন এবং শান্তি প্রচেষ্টার দিকে যেকোন উপায়ে অবদান রাখতে ভারত ইচ্ছুক বলেও জানান তিনি।

অন্যদিকে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে কথোপকথনেও মোদি একইভাবে ‘অবিলম্বে সহিংসতা বন্ধ করার’ আহবান জানান।

যদিও ভারত তার নাগরিকদের সরিয়ে নেয়া শুরু করেছে। তবে চলমান লড়াই প্রক্রিয়াটির জন্য একটি গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, চলমান ইউক্রেন সংঘাত বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে ভারত তার মতামত প্রদান থেকে বিরত থেকেছে। আর এ নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button