আন্তর্জাতিক খবর

ইউক্রেন ইস্যুতে পশ্চিমা নেতাদের সঙ্গে আলোচনায় মোদি

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে সৃষ্ট সঙ্কটে পশ্চিমা বিশ্বের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার রাতে ফোনালাপে দীর্ঘ আলোচনায় ইউক্রেনে বিদ্যমান মানবতার সঙ্কট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, মোদির সঙ্গে মত বিনিময় করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এবং পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেই দুদে।

এসময় নরেন্দ্র মোদি বার বার তার উদ্বেগ প্রকাশ করেন এবং চলমান সঙ্কট নিরসনে অন্য নেতারাও তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

আলোচনাকালে তিন পশ্চিমা নেতার প্রতিই মোদি ইউক্রেন-রাশিয়া দ্বন্দ্বে সৃষ্ট মানবিক সঙ্কট ও বৈশ্বিক ভারসাম্য নিয়ে বার বার উদ্বেগ প্রকাশ করেন এবং দ্বন্দ্ব দ্রুত নিরসনে গঠনমূলক কূটনৈতিক তৎপরতার আহবান জানান।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button