আন্তর্জাতিক খবরপ্রধান খবর

চীনের ১৩২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত: আশঙ্কা সবাই নিহত

চীনা যাত্রীবাহী বিমান দেশটির দক্ষিণাঞ্চলীয় পাহাড়ী এলাকায় বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে যাত্রী ও ক্রু মিলে ১৩২ জন ছিল।

চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের এই বোয়িং ৭৩৭ বিমানটি কুনমিং থেকে গুয়াংঝু যাওয়ার পথে গুয়াংশি এলাকায় বিধ্বস্ত হয় এবং এটিতে আগুন ধরে যায়। আশঙ্কা করা হচ্ছে বিমানটিতে একজন আরোহীও জীবিত নেই।

তবে হতাহতের বিস্তারিত এবং বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি।

ঘটনাস্থলে যাওয়া উদ্ধারকর্মীরা বলছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর জঙ্গলে আগুন ধরে যায়। আগুন অবশ্য এখন নিয়ন্ত্রণে আনা গেছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া স্থানীয়দের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, পাহাড়জুড়ে বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button