আন্তর্জাতিক খবর

অধিবেশনের ৩০ মিনিট পরই মুলতবি, সময় পেলেন ইমরান

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট আবারো পিছিয়েছে।

শনিবার সকালে পার্লামেন্টে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়। কিন্তু পার্লামেন্টের স্পিকার সাড়ে ১২টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন। খবর জিও টিভির।

সকাল সাড়ে ১০টায় স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে শুরু হয় পার্লামেন্টের অধিবেশন।

জাতীয় পরিষদের বিরোধী নেতা ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন। কিন্তু তার বক্তব্যের পুরোটা সময়ই পেছনে থেকে হইচইয়ের শব্দ শোনা যায়।

এরপর বক্তব্য দেয়া শুরু করেন পার্লামেন্টে সরকার দলীয় উপনেতা শাহ মাহমুদ কুরেশি। কিন্তু তিনি কিছুক্ষণ বক্তব্য দেয়ার পর বিরোধী নেতারা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির আহ্বান জানান। এমতাবস্থায় সাড়ে ১২টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button