আন্তর্জাতিক খবর

খুনের অভিযোগ থেকে খালাস পেলেন ইমরান খান

খুনের অভিযোগ থেকে খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

সোমবার (২৮ আগস্ট) দেশটির দক্ষিণের শহর কোয়েটার একটি আদালত তাকে খালাস দেয়। ইমরানের আইনজীবীদের উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মাইক্রো ব্লগিং ওয়েবসাইট এক্সে (সাবেক টুইটার) আইনজীবী নাঈম পানজুথা বলেন, আল্লাহর প্রশংসা করতে হবে। এতে তিনি যোগ করেন, ইমরান খানের বিরুদ্ধে হত্যার যে অভিযোগ আনা হয়েছিল, তা কোয়েটার একটি আদালত বাতিল করে দিয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের জুনে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয় ইমরান খানকে। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি কমপক্ষে ১০০ মামলা মোকাবিলা করছেন। বর্তমানে তিনি লাহোরের কুখ্যাত অ্যাটক জেলে বন্দি আছেন। সেখানে তিনি নাজুক এক অবস্থায় আছেন। তার স্ত্রী বুশরা বিবি জানিয়েছেন, তার ওজন দ্রুত কমছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button