কাহালু উপজেলা

কাহালুতে আলুর স্টোরে ভ্রাম্যমান আদালতের জরিমানা

বগুড়ার কাহালুতে বাজারে আলুর কৃত্রিম সংকট নিরসন ও অবৈধ মজুদ ঠেকাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাছুদুর রহমান অবৈধ ভাবে আলু মজুদ করে রাখায় ২টি আলুর স্টোরে (হিমাগার) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় কাহালু উপজেলার ভুগইল এলাকায় অবস্থিত বগুড়া ভান্ডার কোল্ডস্টোরের ১০ হাজার ও পাইকাড় হিমাগারে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে উপজেলা কৃষি অফিসার আখেরুর রহমান, কাহালু থানার এস আই খায়ের উদ্দীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button