বর্ষবরণে জঙ্গি হামলার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: র্যাব ডিজি

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন জঙ্গি হামলার বিষয়ে কোন সুনির্দিষ্ট তথ্য নেই। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত র্যাব।
বুধবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে রাজধানীর রমনা বটমূলে পহেলা বৈশাখ-১৪২৯ ‘বাংলা নববর্ষ’ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরো বলেন,
আমরা এবার আকাশ পথেও নিরাপত্তা দেবো। আকাশ পথে হেলিকপ্টারযোগে সম্ভাব্য সব স্থানে নজরদারি অব্যাহত রাখা হবে।
মহাপরিচালক বলেন, মোটরসাইকেল র্যাবের টহল থাকবে। সাদা পোশাকে র্যাব গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে। ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। থাকবে স্ট্রাকিং রিজার্ভ ফোর্স। তাৎক্ষণিক যেকোনো প্রয়োজনে তাদের নামানো হবে। এছাড়া র্যাবের সাইবার মনিটরিং টিম সাইবারে নজরদারি করবে।
আবদুল্লাহ আল-মামুন বলেন, কন্ট্রোল রুমের মাধ্যমে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা করবে র্যাব। তাছাড়া র্যাবের স্পেশাল ফোর্স মোতায়েন থাকবে। থাকবে প্রয়োজনীয় সংখ্যক রিজার্ভ ফোর্সও।
এসএ