আইন ও অপরাধ

আসামির সাথে অপেশাদার আচরণ করায় ৩ পুলিশ বরখাস্ত

রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় আসামি ধরতে গিয়ে অপেশাদার আচরণের অভিযোগে যাত্রাবাড়ী থানার তিন পুলিশ ও এক আনসার সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তরা হলেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার, কনস্টেবল শওকত ও নারী কনস্টেবল নবনিতা।

শনিবার তাদের বরখাস্ত করা হয় বলে নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারি বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহ্ ইফতেখার আহমেদ বলেন, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে যাত্রাবাড়ী থানার এক এসআই ও দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাস্থলে এক আনসার সদস্য উপস্থিত ছিলেন। তাকে আনসার বাহিনীতে ফেরত পাঠানো হয়েছে। এ ঘটনায় ওয়ারি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কামরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button