আইন ও অপরাধ

সমাজকর্মী সৈয়দা রত্না আটক

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে সমাজকর্মী সৈয়দা রত্নাকে আটক করা হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেন নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার( এসি) শরীফ মোহাম্মদ ফারুফুজ্জামান।

তিনি বলেন, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

রত্নার মেয়ে সাগুফতা বলেন, সকালে বাসা থেকে আমার মাকেই নয়, ভাইকেও নিয়ে গেছে পুলিশ। ভাইয়ের বয়স ১৮ বছরের নিচে। আমার মা-ও ভাইয়ের সঙ্গে আমি কথা বলতে পারছি না।

এর আগে রোববার সকালে রত্না ফেসবুক লাইভে মাঠ দখল হয়ে যাওয়া নিয়ে সবার দৃষ্টি আকর্ষন করছিলেন। এ সময় সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন তাকে ভিডিও লাইভ করতে নিষেধ করেন।

কলাবাগানের তেতুল তলা খেলার মাঠ রক্ষায় সৈয়দা রত্না দীর্ঘদিন ধরে মানববন্ধনসহ আন্দোলন করে আসছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button