আইন ও অপরাধ

বাবার কোলে শিশু হত্যা: আরেক আসামি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে হাজীপুরে বাবার কোলে শিশু তাসপিয়া আক্তার জান্নাতকে (৩) গুলি করে হত্যার ঘটনায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে নোয়াখালীল পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত আসামি জোবায়ের বিন নিজাম ওরফে পলাশ (২৩) উপজেলার ১৪নং হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের মিজানের ছেলে।

এর আগে সোমবার রাত ১১টার দিকে উপজেলার ফুলতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

এসপি আরো জানায়,বেগমগঞ্জ হাজীপুরের আলোচিত তাফসিয়া হত্যা মামলার আসামি মামুন উদ্দিন ওরফে রিমন আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ওই জবানবন্দিতে প্রকাশ পায় আসামি জোবায়ের বিন নিজাম ওরফে পলাশের নাম।

প্রসঙ্গত, ৯ এপ্রিল বিকেলে পূর্ববিরোধের জেরে রিমন কয়েকজন সহযোগীকে নিয়ে আবু জাহের
তাঁর মেয়েকে কোলে নিয়ে দুর্বৃত্তদের দেখে পালানোর চেষ্টা করলে তাঁদের লক্ষ্য করে গুলি চালান রিমন। এতে শিশু তাসপিয়ার মাথা ও মুখমণ্ডল গুলিবিদ্ধ হয়। আবু জাহেরেরও চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় মারা যায় তাসপিয়া।

এ ঘটনায় তাসপিয়ার খালু হুমায়ুন কবির বাদী হয়ে বুধবার বেগমগঞ্জ থানায় একটি মামলা করেন।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button