আইন ও অপরাধআওয়ামী লীগরাজনীতি

গোপনে দেশ ছেড়েছেন আ’লীগের এমপি হাজী সেলিম

১০ বছরের সাজা নিয়ে দেশ ছেড়েছেন আওয়ামী লীগের এমপি হাজী সেলিম। শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গোপনে থাইল্যান্ডের ব্যাংককে যান তিনি।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজি সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় গত ১০ ফেব্রুয়ারি।

রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজি সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭-এ আত্মসমর্পণ করতে নির্দেশ দেন হাইকোর্ট। কিন্তু এই সময়সীমার মধ্যেই দেশ ছেড়েছেন আওয়ামী লীগের এই সাংসদ।

এই বিভাগের অন্য খবর

Back to top button