আইন ও অপরাধ
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: রাজশাহীর বিএনপি নেতা চাঁদ কারাগারে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে ফরিদপুরে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
ফরিদপুরের আদালতে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের কয়েদি গাড়িতে তাঁকে আদালতে আনা হয়। এরপর আদালতের বিচারক তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠান।
