আইন ও অপরাধপ্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় দুদকের মামলায় ৪ জনের কারাদণ্ড

বগুড়ায় দুদকের মামলায় সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তাসহ ৪ জনের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরের দিকে বগুড়ার স্পেশাল জজ অম্লান কুসুম এই রায় প্রদান করেন।

দুদক’র মামলায় দুপচাঁচিয়া উপজেলার সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা খলিলুর রহমানসহ চারজনের ১০ বছরসহ পৃথক পৃথক ধারায় মেয়াদী কারাদন্ড ও জরিমানার আদেশ দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত অপর তিন আসামি হলো সোনালী ব্যাংক দুপচাঁচিয়া শাখার সাবেক ক্যাশ অফিসার আব্দুল বারি, আব্দুস ছালাম ও ইউনুস আলী।

দুদক’র তৎকালীন সহকারি পরিচালক আমিনুল ইসলাম তার মামলায় উল্লেখ করেন, আসামিরা পেনশনভোগীদের নামে ভুয়া কাগজপত্র তৈরি করে যোগসাজসে ১১ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৮৬৩ টাকা আত্মসাৎ করে।

এ আর

এই বিভাগের অন্য খবর

Back to top button