প্রধান খবরবগুড়া জেলা

বগুড়া জেলা পুলিশের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় তিন হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বগুড়া জেলা পুলিশের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

এসময় তিনি বলেন, ‘দেশ গড়ার কাজে আমাদের সন্তানেরা একদিন নেতৃত্ব দিবে। এজন্য তাদেরকে সেভাবে প্রস্তুত করে তুলতে হবে। তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বহমান রাখার জন্য এবং জাতির পিতার যে আদর্শ ছিল সেটি যেন এইসকল শিক্ষার্থীদের মধ্যে লালিত হয় এজন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা বিশ্বাস করি আজকে প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেমের বোধ জাগ্রত হবে এবং জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে দেশ গড়ার কাজে এগিয়ে যাবে।’

উদ্বোধনকালে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শরাফত ইসলাম, সহকারী পুলিশ সুপার আসিফা আফরোজ আদরী ও শ্যামলী রানী বর্মণ এবং পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনু উপস্থিত ছিলেন।

সাতটি ক্যাটাগরির বয়সভিত্তিক এ প্রতিযোগিতায় বগুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় থেকে দ্বাদশ শ্রেণির তিন হাজারের অধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে৷ প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ১৬ আগস্ট পুরস্কার বিতরণ করা হবে।

(এ আর)

এই বিভাগের অন্য খবর

Back to top button