প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বগুড়ায় উঠানে পড়ে ছিল বৃদ্ধের গলাকাটা লাশ

নিজস্ব প্রতিবেদক: বগুড়া শাহজাহানপুরে নিজ বাড়ির উঠানে আবুল কালাম নামে (৭০) এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ির উঠানে তাকে হত্যা করে ফেলে রাখা হয়। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পরিবারের কেউ কিছু বলতে পারছে না।

নিহত আবুল কালাম ওই গ্রামের মৃত সইমুদ্দিনের ছেলে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, সকালে কালামের স্ত্রী জাহানারা স্বামীকে বাড়ির মধ্যে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। এক পর্যায়ে তিনি কালামের গলাকাটা লাশ উঠানে পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে তার পরিবারের অন্য সদস্যরা এবং প্রতিবেশিরা সেখানে ছুটে আসে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম বলেন, কি কারণে এই হত্যাকাণ্ড এখনও জানা যায়নি। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button