লাইফস্টাইল

সম্পর্কে কে বেশি প্রতারণা করে, পুরুষ না নারী?

সম্পর্কে প্রতারণা নিয়ে পুরোনো বিতর্ক নতুন করে সামনে এনেছেন নিউইয়র্কের অভিজ্ঞ ডিভোর্স ও ফ্যামিলি ল’ অ্যাটর্নি জেমস জোসেফ সেক্সটন। তাঁর মতে, প্রশ্নটা ‘কে বেশি প্রতারণা করে’ নয়—বরং ‘কার প্রতারণা কেমনভাবে ঘটে’ সেটাই মূল বিষয়।

সেক্সটনের অভিজ্ঞতা বলছে, পুরুষরা সংখ্যায় বেশি প্রতারণা করে, কিন্তু নারীরা প্রতারণা করে অনেক বেশি বুদ্ধিমত্তা ও পরিকল্পনা দিয়ে। তাঁর ভাষায়, পুরুষরা বেশিরভাগ সময় অসতর্কতা ও অবিবেচনার কারণে ধরা পড়ে যায়, আর নারীরা বড় কিছু লুকাতেও পারে অত্যন্ত দক্ষভাবে।

তিনি প্রতারণাকে দুই ভাগে ব্যাখ্যা করেন—
১) ড্যালিয়ান্স: সাময়িক উন্মাদনা বা অযত্নে করা ভুল।
২) অ্যাফেয়ার: পরিকল্পিত, গভীর ও দীর্ঘস্থায়ী সম্পর্ক।

সেক্সটনের পর্যবেক্ষণ, নারীরা সাধারণত দ্বিতীয় ধরনের—অ্যাফেয়ারের দিকে বেশি ঝোঁকেন; আর পুরুষদের ভুলগুলো বেশি হঠকারী ও অসতর্ক।

পুরুষ ও নারীর প্রতিক্রিয়াতেও বড় ফারাক দেখা যায়।
স্ত্রী প্রতারণা করেছে জেনে পুরুষের প্রথম প্রশ্ন হয়— ‘শারীরিক সম্পর্ক ছিল?’
স্বামী প্রতারণা করলে নারীর প্রথম প্রশ্ন— ‘তুমি কি তাকে ভালোবাসো?’

অর্থাৎ পুরুষের উদ্বেগ শরীর বা নিয়ন্ত্রণ নিয়ে, আর নারীর উদ্বেগ আবেগ বদলে যাওয়ার ভয় নিয়ে।

সেক্সটনের মতে, প্রতারণা উভয় লিঙ্গই করে—কিন্তু উদ্দেশ্য, আচরণ, আবেগ ও গোপন রাখার কৌশলে পার্থক্য বিশাল। সম্পর্ক ভাঙনের সময় এই লুকানো বাস্তবতাগুলোই সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এই বিভাগের অন্য খবর

Back to top button