জাতীয়
প্রধান খবর

উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়া হতে পারে খালেদা জিয়াকে

কাতার সরকারের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ছাড়তে পারেন বলে জানা গেছে।

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশে দেশ ছাড়তে পারেন। কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা থেকে নেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত—সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী

চিকিৎসক ও সহায়কসহ ১৬ সদস্যের একটি বিশেষ দল খালেদা জিয়ার সফরসঙ্গী হবেন। তাঁদের মধ্যে রয়েছেন—সায়েদা শমীলা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. রিচার্ড জন বিলি, ডা. জিয়াউল হক, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুনসহ আরও কয়েকজন। এছাড়া তাঁর পরিচর্যাকারী ফাতেমা বেগম ও রুপা শিকদারও সঙ্গে থাকবেন।

আরও দেখুন: শারীরিক অবস্থার ওপরই নির্ভর খালেদা জিয়ার লন্ডন যাত্রা

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে সংকটজনক, তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন তিনি।

এদিকে তাঁর উন্নত চিকিৎসার লক্ষ্যে যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা ইতোমধ্যে ঢাকায় এসে অবস্থার মূল্যায়ন ও চিকিৎসা পরামর্শ দিয়েছেন।

গত ২৩ নভেম্বর রাতেই স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে ভর্তি করা হয়। এরপর ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, হাসপাতাল ও দলীয় সূত্রগুলো লন্ডনে নেওয়ার সম্ভাবনাকে অত্যন্ত জোরালো বলে উল্লেখ করেছে

এই বিভাগের অন্য খবর

Back to top button