জাতীয়
প্রধান খবর

ছয় ব্যাংকে অফিসার (ক্যাশ) নিয়োগ: প্রিলিমিনারি পরীক্ষার সূচি ও প্রবেশপত্র ডাউনলোড বিজ্ঞপ্তি প্রকাশ

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ছয়টি রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে নিয়োগের জন্য প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি, নম্বর বিভাজন এবং প্রবেশপত্র ডাউনলোড-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত ব্যাংকগুলো হলো- সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, বিডিবিএল, বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক ও বেসিক ব্যাংক। এসব ব্যাংকে মোট ১ হাজার ২৬২টি শূন্য পদে অফিসার (ক্যাশ) নিয়োগ দেওয়া হবে।

প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ও সময়

প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি ২০২৬ (শনিবার)। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা এবং শেষ হবে ১১টায়

পরীক্ষার কেন্দ্র

ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার পদ্ধতি ও নম্বর বিভাজন

প্রিলিমিনারি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে, মোট ১০০ নম্বর। বিষয়ভিত্তিক নম্বর বিভাজন হলো-

  • বাংলা: ২৫
  • ইংরেজি: ২৫
  • গণিত: ২০
  • সাধারণ জ্ঞান: ২০
  • কম্পিউটার: ১০

প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য পরবর্তী ধাপে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার পূর্ণমান ২০০ নম্বর

প্রবেশপত্র ডাউনলোডের তথ্য

যোগ্য প্রার্থীরা ২৬ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে পরীক্ষার আগপর্যন্ত বাংলাদেশ ব্যাংক-এর নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে ডুপ্লিকেট প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে।

তথ্যসূত্র: প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button