জাতীয়
প্রধান খবর

রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা

এবারের রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে নতুন সময়সূচিতে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

প্রেসসচিব জানান, রমজান মাসে অফিস সময় হবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

তবে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্ট এবং অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিজ নিজ সুবিধা ও প্রয়োজন অনুযায়ী আলাদা অফিস সূচি নির্ধারণ করবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছর রমজান মাস শুরু হতে পারে আগামী ২০ এপ্রিল

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button