জাতীয়
প্রধান খবর

সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ দিয়েছে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়

আইন ও বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

কোন বিষয়গুলো শাস্তিযোগ্য

অফিস আদেশে বলা হয়েছে, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী নিম্নোক্ত বিষয়গুলো অফিস শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ-

  • বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি
  • বিনা অনুমতিতে অফিস ত্যাগ
  • বিলম্বে অফিসে উপস্থিতি

অফিস সময়সূচি

সব কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দফতরে উপস্থিত থাকতে বলা হয়েছে।

অফিস সময় শেষ হওয়ার আগে কেউ দফতর ত্যাগ করতে পারবেন না।

  • পবিত্র মাহে রমজান উপলক্ষে অফিস সময়: বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত
  • রমজান-পরবর্তী সময়: বিকাল ৫টা পর্যন্ত

অফিস ত্যাগের নিয়ম

অফিস চলাকালে দাফতরিক বা জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধান (যুগ্ম সচিব/সলিসিটর)-এর অনুমতি নিতে হবে। পাশাপাশি-

  • ‘অফিস ত্যাগের রেজিস্টার’-এ এন্ট্রি করতে হবে
  • ডিজিটাল হাজিরা প্রদান করে তবেই অফিস ত্যাগ করতে হবে

কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে বা দেরিতে উপস্থিত হলে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: বিডি প্রতিদিন

এই বিভাগের অন্য খবর

Back to top button