জাতীয়
প্রধান খবর

অফিস সময় ৯টা-৪টা, ব্যাংক ৩টা পর্যন্ত, সন্ধ্যা ৬টায় বন্ধ মার্কেট

সরকারি-বেসরকারি সব অফিস আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। একইসঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে দেশে দেখা দেওয়া জ্বালানি সংকট মোকাবেলায় এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (৩ এপ্রিল) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর ওষুধের দোকান ছাড়া সব দোকান, মার্কেট ও শপিংমল বন্ধ রাখতে হবে। তবে হোটেল, ফার্মেসি, জরুরি সেবা ও কাঁচাবাজার এ সিদ্ধান্তের বাইরে থাকবে।

এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে আরও জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে সিদ্ধান্ত আগামী রোববার জানানো হবে। শিক্ষাখাত যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button