
রাজধানীর লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে আটক করে রাখার আবেদন করা হয়েছে।
মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দীন এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে সোমবার দিবাগত রাত প্রায় ৪টার দিকে রাজধানীর ধানমণ্ডির ৮/এ রোডে নিজ বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
মামলার বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া আদালতের সিদ্ধান্ত অনুযায়ী সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র: কালের কণ্ঠ



